শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭

আমি পারবো-ই

ক্লাসে শিক্ষক পড়া নিচ্ছেন। প্রথমেই সামনে বসা একজন ছাত্রের নিকট একটি প্রশ্ন করলেন। ছাত্রটি শিক্ষকের প্রশ্নের উত্তর দিচ্ছে এমন সময় উত্তর দেওয়া শেষ হবার আগেই মাঝপথে শিক্ষক বলে উঠলেন, "হচ্ছে না"।
ছাত্রটি আর কোনও কথা বলতে পারলো না।
শিক্ষক এবারে পেছনের আরেকজন ছাত্রের নিকট একই প্রশ্ন করলেন।
এবারে সেই ছাত্রটিও উত্তর দিচ্ছে এমন সময় মাঝ পথে শিক্ষক তাকেও বললেন, "হচ্ছে না"।
কিন্তু ছাত্রটি তখন থেমে না যেয়ে নতুন করে আবার উত্তর দেওয়া শুরু করলো এবং শেষ পর্যন্ত বলে গেলো। এবারে শিক্ষক জবাব দিলেন, "হ্যাঁ, হয়েছে"।
এবারে প্রথম সেই সামনে বসা ছাত্রটি বলে উঠলো, "মাফ করবেন স্যার, কিন্তু আমিও তো এই উত্তরগুলোই দিতে চেয়েছিলাম কিন্তু আপনি তো আমার উত্তরগুলো শেষ পর্যন্ত শুনলেন না"!
এবারে শিক্ষক জবাব দিলেন, "তুমি তোমার উত্তরের ব্যাপারে নিশ্চিত ছিলে না ! তাই আমি তোমাকে থামানো মাত্রই তুমি থেমে গিয়েছিলে, অথচ তুমি যদি থেমে না যেয়ে তোমার উত্তরের ব্যাপারে শতভাগ নিশ্চিত থাকতে তবে অবশ্যই তোমার উত্তর বলা চালিয়ে যেতে।"
শিক্ষক এবারে সকল ছাত্রদেরকে উদ্দেশ্য করে বললেন, "এই ব্যাপারটা সকল ক্ষেত্রে প্রযোজ্য। তোমাকে যখনই কেউ থামাতে আসবে তখনই নিজেকে প্রমান করবে - "আমিও পারি"।
কিন্তু অন্যের কথামত থেমে যাওয়ার অর্থই হল নিজেকে গুটিয়ে নেওয়া।
শিক্ষক আরও বললেন, "তোমরা অনেকবার এমন কিছু কথা শুনবে-
"না,তুমি পারবে না।"
তখনই তোমাকে প্রমান দিতে হবে "আমি পারবো"।
তোমাকে অনেকে বলবে, "হতে পারবে না"।
তখনই তোমাকে প্রমান দিতে হবে, "আমি হয়ে দেখিয়েছি "।
"মনে রাখবে, মানুষ সর্বদা তোমাদেরকে থামাতে চাইবে, কিন্তু তুমি যদি জানো যে তুমি ঠিক করছ তাহলে অবশ্যই সে অনুপাতে কাজ করে তার প্রমান দিতে হবে। আর যদি প্রমান দিতে না পারো তাহলে বুঝতে হবে "তুমি শুধুই বাকপটু, এছাড়া কোনও গুন নেই"।
               -আখতার ফারুক।

সোমবার, ২৭ মার্চ, ২০১৭

ক্ষমা করো;

হয়তো তুমি আমাকে ভুলে যাবে ভুলে যাবে সেই সোনালী প্রহরের আবেগঘন স্মৃতিগুলি। যা তুমি আমি সাজিয়েছিলাম একান্তই নিজের মতো করে। হয়তো তোমার হৃদয়ের বারান্দাতে অপেক্ষমান দেখবে না সেই চিরচেনা আমাকে। হৃদয়ের দরজাতে আর কড়া নেড়ে বলা হবেনা "আজো ভালোবাসি তোমাকে"! হয়তো পাতাগুলি আলতো করে একের পর এক ডান থেকে বামে যাবে। হৃদয়ের ঘুমন্ত ক্ষতগুলি জাগ্রত হবে, সমানুপাতিক হারে জমাট বেদনাতে রক্তক্ষরণ হবে, জরুরী কোন এক সীমান্তে এসে থমকে দাঁড়াবে সকল অনুভূতি। সেখানে দেখব তুমি নেই; আর আছে বিস্তৃত সাদা মাঠ আর বুক ভরা হাহাকার। মনকে কি বলে সান্ত্বনা দেব ভেবেই পাই না! তবুও দোয়া করি ভাল থেকো। ক্ষমা করো- যদি তোমাকে ভালবেসে ভুল করে থাকি।

মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

সে স্মৃতি!

সে দিন কষ্ট ছিল বেশ
এখনো রয়ে গেছে রেশ।
সেদিন দুচোখে বর্ষা মেখে
কাবাবের শিখে হৃদয় ছ্যাঁকে
তোমায় জানিয়েছি বিদায়-
সে স্মৃতি এখনো কাঁদায়!!

বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭

অপেক্ষায়-

তুমি এখনো এলে না-
সন্ধ্যা নেমে এলো।
পশ্চিমের করুণ আকাশ,
গন্ধে ভরা হাওয়া,
আর পাতার মর্মর-ধ্বনি।
সবি তোমারি প্রতিক্ষায়!

বলতে চাই ভালবাসি।

আমি নোনা জলে সিক্ত ঠোটে
একচিলতে হাসি চাই,
আমি সমুদ্রতীরে গোধূলী লগ্নে
নগ্ন পায়ে হাটতে চাই।
আমি পাহাড় চূড়ায় দাঁড়িয়ে
চিৎকার করে বলতে চাই- ভালোবাসি!
অনেক বেশী ভালোবাসি তোমায়।
শুধু তোমার জন্য-
আমি আর একবার হাসতে চাই,
আর একবার প্রানখুলে বাচতে চাই।
আরো একবার নিশ্বাস ভরা বুকে
বলতে চাই- ভালোবাসি!
অনেক বেশী ভালোবাসি তোমায়!

বুধবার, ১৫ মার্চ, ২০১৭

ইমোশন।

"কারো ইমোশনকে যদি
উপলব্ধি করতে না পারো,
তবে তার সেই ইমোশন কে
উপহাস করার অধিকার
তোমার নেই।
ইমোশন আর অভিনয় এক জিনিষ নয়!

প্রেম!

"প্রয়োজনে যুদ্ধ কর-
প্রেম করো না। কারণ
যুদ্ধ করলে হয় তুমি
বাঁচবে, না হয় তুমি মরবে।
কিন্তু প্রেম করলে তুমি না
পারবে বাঁচতে, না পারবে
মরতে।"

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...