শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯

শেখ হাসিনার জীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেছার পাঁচ সন্তানের মধ্যে শেখ হাসিনা সবার বড়। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৫ আগস্টের সেই ভয়াল রাতের হত্যাযজ্ঞের সময় শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে গিয়েছিলেন। পরবর্তীকালে তিনি যুক্তরাজ্যে চলে যান এবং ১৯৮০ সালে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন।

শেখ হাসিনা তাঁর অনুপস্থিতিতে ১৯৮১ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তখন তিনি নয়া দিল্লিতে নির্বাসিত জীবন যাপন করতে বাধ্য হয়েছিলেন। তাঁর ছয় বছরের নির্বাসিত জীবনের অবসানের পর তিনি ১৯৮১ সালের ১৭ মে স্বদেশে প্রত্যাবর্তন করেন।

শেখ হাসিনা ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাঁর স্নাতক সম্পন্ন করেন। তিনি সরকারি উচ্চ মাধ্যমিক মহিলা কলেজের ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এবং রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদিকা ছিলেন। ছাত্রজীবন থেকে শেখ হাসিনা সকল গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৮৬ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে শেখ তিনটি নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং বিরোধীদলীয় নেত্রী ছিলেন। তিনি ১৯৯০ সালের ঐতিহাসিক গণআন্দোলনের নেতৃত্ব দেন এবং সংবিধানের ৫১ এবং ৫৬ ধারা মোতাবেক শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক ফর্মুলা ঘোষণা করেন।

১৯৯১ সালের নির্বাচনের পর শেখ হাসিনা দেশের পঞ্চম সংসদের বিরোধী দলীয় নেত্রী হয়েছিলেন। তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকারে পরিবর্তন করতে সংসদে সকল দলের নেতৃত্ব দেন। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য শেখ হাসিনা ১৯৯৪-১৯৯৬ সালে কঠোর আন্দোলন শুরু করেন। তাঁর আন্দোলনের ফলে আমাদের সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংযোজিত হয়েছিল। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়। নির্বাচনের পর ১৯৯৬ সালের ২৩ জুন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেন।

১৯৯৬-২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা কৃষক এবং দুঃস্থ, ভূমিহীন এবং দারিদ্র্য-পীড়িত কৃষকদের কল্যাণে অনেক নব এবং বাস্তব কর্মসূচি গ্রহণ করেছিলেন। এগুলোর মধ্যে রয়েছে দুস্থ এবং বিধবা ভাতা, প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক লোকের জন্য শান্তিনিবাস স্থাপন, গৃহহীন মানুষদেরকে আশ্রয় দানের জন্য আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন, একটি বাড়ি, একটি খামার প্রকল্প বাস্তবায়ন এবং আদর্শ গ্রাম প্রতিষ্ঠা।

শেখ হাসিনা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি ৫ বছর মেয়াদ সম্পন্নের পর তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন যারা ২০০১ সালের সাধারণ নির্বাচনের পর ব্যাপক হত্যা, নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছিল। তিনি সন্ত্রাসের বিরুদ্ধে এবং শান্তির সপক্ষে একটি শক্তিশালী জনমত গড়ে তুলেছিলেন।

তিনি জীবনে কয়েকবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। সবচেয়ে মারাত্মক ছিল ২০০৪ সালের ২১ আগস্ট যখন ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে তার জনসভায় এক ডজনেরও বেশি উচ্চ-প্রযুক্তির গ্রেনেড ছোড়া হয়েছিল। এই সুপরিকল্পিত হামলায় তার দলের ২২ জন নেতা-কর্মী মারা যান এবং ৫০০ এর অধিক নেতা-কর্মী আহত হন। শেখ হাসিনা নিজেও ঐ হামলায় চোখে মারাত্মক আঘাত পান। ২০০৭ সালের ১৬ জুলাই মিথ্যা এবং কাল্পনিক অভিযোগে শেখ হাসিনা গ্রেপ্তার হন এবং জেলে যান। দেশে-বিদেশে প্রবল জনমতের মুখে প্রায় এক বছর পর ২০০৮ সালের ১১ জুলাই শেখ হাসিনাকে বন্দিদশা থেকে মুক্ত করতে কর্তৃপক্ষ বাধ্য হয়েছিল।

১৯৯৬-২০০১ সালে তাঁর শাসনামলে তাঁর দূরদর্শী বৈদেশিক নীতি এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সফল অংশগ্রহণ বিদেশে আমাদের দেশের ইমেজ উজ্জ্বল করেছিল। ১৯৯৮ সালে পারমাণবিক বোমা পরীক্ষার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে শান্তির দূত শেখ হাসিনা প্রশংসনীয় ভূমিকা পালন করেছিলেন। তিনি ভারত এবং পাকিস্তান উভয় দেশ ভ্রমণ করেন এবং প্রতিবেশী দেশ দুটির মধ্যে বিস্ফোরোন্মুখ পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়েছিলেন। এর ফলে বাংলাদেশের ইমেজ উজ্জ্বল হয়। শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ব্যাপক পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তি (সিটিবিটি) স্বাক্ষর করে।

সামাজিক কর্মকাণ্ড, শান্তি এবং স্থিতিশীলতার জন্য অসাধারণ ভূমিকা রাখার জন্য শেখ হাসিনা সম্মানসূচক ডক্টর অব ল ডিগ্রিসহ অসংখ্য পুরস্কারে ভূষিত করা হয়।

১৯৯৭ সালের ৬ ফেব্র“য়ারি যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অব ল ডিগ্রি প্রদান করে। ১৯৯৭ সালের ৪ জুলাই জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টর অব ল ডিগ্রি প্রদান করে।

১৯৯৭ সালের ২৫ অক্টোবর যুক্তরাজ্যের আবের্টে বিশ্ববিদ্যালয়, ডান্ডি লিবারেল আর্টসে শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টর অব ফিলোসিফো ডিগ্রি প্রদান করে।

ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ১৯৯৯ সালের ২৮ জানুয়ারি শেখ হাসিনাকে সম্মানসূচক দেশীকোত্তমা (ডক্টর অব লিটারেচার) ডিগ্রি প্রদান করেন।

শান্তি এবং গণতন্ত্রের জন্য অসাধারণ অবদানের জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ১৯৯৯ সালের ২০ অক্টোবর সম্মানসূচক ডক্টর অব ল ডিগ্রি প্রদান করেন।

গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠার জন্য এবং মানবাধিকার রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বিশ্ব বিখ্যাত ক্যাথলিক ইউনিভার্সিটি অব ব্রাসেলস ২০০০ সালের ৪ ফেব্রুয়ারী শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

যুক্তরাষ্ট্রের ব্রিজপোর্ট বিশ্ববিদ্যালয় ২০০০ সালের ৫ সেপ্টেম্বর শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টর অব হিউম্যান লেটারস ডিগ্রি প্রদান করে।

১৯৯৯ সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টর অব ল ডিগ্রি প্রদান করে।

কৃষিক্ষেত্রে অসাধারণ অবদান রাখায় ২০০১ সালের ১৪ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করে।

পিপলস ইউনিভার্সিটি অব রাশিয়া ২০০৫ সালে শেখ হাসিনাকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করে।

আন্তর্জাতিক মানবিক উন্নয়নে অসাধারণ অবদান রাখার জন্য ২০১০ সালের ২৪ নভেম্বর স্টেট ইউনিভার্সিটি অব পিটার্সবার্গ, রাশিয়া শেখ হাসিনাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ায় এবং নারীর ক্ষমতায়নের জন্য ফ্রান্সের ডফিন বিশ্ববিদ্যালয় ২০১১ সালের ২৫ মে শেখ হাসিনাকে ডিপ্লোমা এবং পদক প্রদান করে।

বাংলাদেশে বহুসংস্কৃতির গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠায় এবং তাঁর রাষ্ট্রনায়কোচিত এবং দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ভারতে ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ২০১২ সালের ১২ জানুয়ারি শেখ হাসিনাকে সম্মানসূচক ডি.টি ডিগ্রি প্রদান করে।

রাজনৈতিক সাহস এবং প্রজ্ঞার দ্বারা পার্বত্য চট্টগ্রামে ২৫ বছরের জাতিগত দ্বন্দ্বের অবসান ঘটিয়ে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে শান্তি বয়ে আনতে অসাধারণ ভূমিকা রাখায় শেখ হাসিনাকে ১৯৯৮ সালে ইউনেস্কোর হোফো-বনি শান্তি পুরস্কার দেওয়া হয়।

দূরদর্শিতা, সাহস এবং রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবিক ক্ষেত্রে অর্জনের স্বীকৃতিস্বরুপ শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের র‌্যানডলফ উইম্যানস কলেজ শেখ হাসিনাকে ২০০০ সালের ৯ এপ্রিল মর্যাদাপূর্ণ পার্ল এস বাক অ্যাওয়ার্ড-১৯৯৯ প্রদান করে।

ক্ষুধার বিরুদ্ধে সংগ্রামের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ খাদ্য এবং কৃষি সংস্থা-এফএও শেখ হাসিনাকে ১৯৯৯ সালের ২ আগস্ট মর্যাদাপূর্ণ সেরেস পদক প্রদান করে। সর্ব ভারতীয় শান্তি পরিষদ ১৯৯৮ সালে শেখ হাসিনাকে “মাদার তেরেসা পদক” প্রদান করে।

সাম্প্রদায়িক সম্প্রীতি, অহিংস ধর্মীয় সম্প্রীতি এবং বাংলাদেশের তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের বিকাশে অবদান রাখায় নরওয়ের অসলোর মহাত্মা এম কে গান্ধী ফাউন্ডেশন শেখ হাসিনাকে এম কে গান্ধী অ্যাওয়ার্ড- ১৯৯৮ প্রদান করে।

রোটারি ইন্টারন্যাশনাল এর রোটারি ফাউন্ডেশন কর্তৃক শেখ হাসিনাকে পল হ্যারিস ফেলো ঘোষণা করা হয়। তাঁকে ১৯৯৬-৯৭ এবং ১৯৯৮-৯৯ সালে মেডেল অব ডিসটিঙ্কশন প্রদান করা হয় এবং ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব লায়ন্স ক্লাবস কর্তৃক ১৯৯৬-৯৭ সালে হেড অব স্টেট মেডেল প্রদান করা হয়।

শেখ হাসিনাকে ২০০৯ সালে মর্যাদাপূর্ণ ইন্দিরা গান্ধী শান্তি পদক প্রদান করা হয়। বাংলাদেশের আইসিটি খাতকে এগিয়ে নেওয়ার জন্য এসোসিও (এশিয়ান-ওসেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন) আইটি অ্যাওয়ার্ড- ২০১০ প্রদান করে। হাউস অব কমন্সের স্পিকার জন বারকো এর নিকট থেকে শেখ হাসিনা ২০১১ সালের ২৭ জানুয়ারি গ্লোবাল ডাইভার্সিটি অ্যাওয়ার্ড প্রদান করে।

নারী এবং শিশু স্বাস্থ্যের উন্নতির জন্য তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নব ধারণার জন্য ইউএন ইকোনমিক কমিশন ফর আফ্রিকা, জাতিসংঘে এন্টিগুয়া এবং বার্বুডার স্থায়ী মিশন, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এবং সাউথ সাউথ নিউজ ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর শেখ হাসিনাকে সাউথ-সাউথ অ্যাওয়ার্ড প্রদান করে।

২০১১ সালের ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা একাডেমী ফেলোশিপ প্রদান করে।

শেখ হাসিনা বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- “ওরা টোকাই কেন?”, “বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম”, “দারিদ্র্য বিমোচন, কিছু ভাবনা”, “আমার স্বপ্ন, আমার সংগ্রাম”, “আমরা জনগণের কথা বলতে এসেছি”, “সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র”।

তিনি বেশ কয়েকবার পবিত্র হজ্ব ও ওমরাহ্ পালন করেছেন। তিনি ‘‘জাতির জনক শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’’- এর সভাপতি। তিনি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সামগ্রিক প্রবৃদ্ধি ও অগ্রগতিতে বিশ্বাসী এবং দারিদ্র্য বিমোচনে নিজেকে আত্মনিয়োগ করেছেন। প্রযুক্তি, রান্না, সঙ্গীত এবং বই পড়ার প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। তাঁর স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া ৯ মে ২০০৯ তারিখে ইন্তেকাল করেন। শেখ হাসিনার জ্যেষ্ঠ পুত্র সজীব ওয়াজেদ একজন তথ্য প্রযুক্তি বিশারদ। তাঁর একমাত্র কন্যা সায়মা হোসেন ওয়াজেদ একজন মনোবিজ্ঞানী এবং তিনি অটিস্টিক শিশুদের উন্নয়নে কাজ করছেন। শেখ হাসিনার নাতি-নাতনীর সংখ্যা পাঁচ জন।

০৫ জানুয়ারি ২০১৪  তারিখে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জনের পর ১২ জানুয়ারি ২০১৪ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের মত শপথ নেন শেখ হাসিনা। ৩০শে ডিসেম্বর ২০১৮ সালে নির্বাচনে জয়ের পর চতুর্থ বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপত গ্রহন করেন।

বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৯

ইংরেজী শব্দ নিয়ে মজার তথ্য !!!

পৃথিবীর প্রতিটা ভাষার ব্যকরণেই রয়েছে অদ্ভুত এবং মজার কিছু বিষয়। চলুন জেনে নে’য়া যাক ইংরেজী ভাষায় ব্যবহৃত হয়েছে এমন কিছু অদ্ভুত- কিম্ভূতকিমাকার শব্দাবলীঃ

১. বিবিসি’র ভাষ্যমতে সবচেয়ে লম্বা ইংরেজি শব্দটি হল-

pneumonoultramicroscopicsilicovolcanoconiosis.

(নিউমনো-আলট্রা-মাইক্রোসকপিক-সিলিকো-ভলকানো-কনিওসিস)
মাঝে ড্যাস দিলাম পড়ার সুবিধার্থেএতে ৪৫ টি বর্ণ আছে। যা ফুসফুসের একটি রোগের নাম যা সিলিকার বিষক্রিয়ায় হয়ে থাকে যে রোগটি খনি শ্রমিক, পাথর ভাঙ্গা শ্রমিকদের বেশী হতে পারে। ধূলো কণা ফুসফুসে ঢুকলে এ রোগে আক্রান্ত হবার সম্ভাবনা বেশী।

২. Supercalifragilisticexpialidocious
মোট বর্ণঃ ৩৪ টি
বাংলা উচ্চারনঃ সুপার ক্যালিফ্রা যিলিসটি সেক্সপিয়া লিডোসিয়াস
ইহা যা বুঝায়ঃ এটি একটি গানের টাইটেল। ১৯৬৪ সালের ডিজনীর Mary Poppins নামের একটি মুভির গান এটি।

৩. Antidisestablishmentarianism
মোট বর্ণঃ ২৮ টি
বাংলা উচ্চারণঃ অ্যান্টি ডিজ স্টাব্লিশমেন্টারিয়ানিজম
ইহা যা বুঝায়ঃ ইহা একটি পলিটিকাল ধারণার নাম। এই ধারণার নাম তৈরি হয়েছিল ব্রিটেনে। এটি এসেছে ডিজ-স্টাব্লিশমেন্ট শব্দটি থেকে। ডিজ-স্টাব্লিশমেন্ট শব্দটির ব্যাখ্যা হলঃ তৎকালীন ব্রিটেনে (১৮৬০ সাল) রাষ্ট্র ও চার্চ কে আলাদা করার একটি আন্দোলন হয়। তো ডিজ-স্টাব্লিশমেন্ট ধারণার বিপরীত টি হল অ্যান্টি ডিজ স্টাব্লিশমেন্টারিয়ানিজম।

৪. Taumata¬whakatangihanga¬koauauo¬tamatea¬turi¬pukakapiki¬maunga¬horo¬nuku-pokai ¬whenua¬kitanatahu
মোট বর্ণঃ ৯৭ টি
বাংলা উচ্চারণঃ তাউ মাতা ওহাকা তাঞ্জি হাঞ্জা কোয়া ও-য়া-উ ওতে মাতে আতুরি পুকা কাপিকি ইমাউঞ্জাহ ওরো নুকু পুকাই হোয়ে নুয়া কিতা নাতা হু
ইহা যা বুঝায়ঃ এটা একটা পাহাড়ের নাম, নিউজিল্যান্ডের। ভাষাটা অবশ্য মাওরি ভাষা। এই নাম Interview এ ধরলে সর্বনাশ। তাই সংক্ষেপে একে তাউ মাতা বললেও হবে।

৫. Floccinaucinihilipilification
মোট বর্ণঃ ২৯ টি
বাংলা উচ্চারনঃ ফ্লক্সিন-অ-সিনি হিলি পিলি ফিকেশান
ইহা যা বুঝায়ঃ এইটা একটা অভ্যাসের নাম যে অভ্যাসের কারণ সব কিছু Unimportant মনে হয়।

৬. Honorificabilitudinitatibus
মোট বর্ণঃ ২৭ টি
বাংলা উচ্চারনঃ অনারিফিক্যাবিলিচুডিনি ট্যাসিবাস
ইহা যা বুঝায়ঃ মানুষ যে অবস্থায় থাকলে সম্মান অর্জন করতে পারে সেই অবস্থার নাম অনারিফিক্যাবিলিচুডিনি ট্যাসিবাস। এটা প্রথম ব্যবহার করেন জনাব শেক্সপিয়ার।

৭. Chargoggagoggmanchauggagoggchaubunagungamaugg
মোট বর্ণঃ ৪৫ টি
বাংলা উচ্চারনঃ পারি না। আমার দুইটা দাঁত অলরেডি নড়তেছে। ( অনুগ্রহপূর্বক নিজ দায়িত্বে করে উচ্চারণ উদ্ধার করে)
ইহা যা বুঝায়ঃ এটি একটি লেকের নাম। যত বড় লেক ঠিক তত বড়ই এর নাম। এর আরেকটা নাম আছে—Webster Lake. তবে Chargoggagoggmanchauggagoggchaubunagungamaugg এই শব্দটি এসেছে NIPMUC ভাষা থেকে। যারা NIPMUC সম্পর্কে জানতে আগ্রহী তারা ক্লিক করেন এখানে-
Nipmuc Nation

৮. Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch
মোট বর্ণঃ ৫৮ টি
বাংলা উচ্চারনঃ আনভার পুগুইন জিগো গেরি জর্ন দ্রোবো অ্যান্টি সিলজো গোগো গগশ (উচ্চারন টা ঠিক ইংরেজি না, স্থানীয়)
ইহা যা বুঝায়ঃ এটি একাধারে একটি গ্রাম এবং একটি গোষ্ঠীর নাম। এই গ্রামটির অবস্থান Wales -এর Anglesey দ্বীপে।
যারা চান তারা গিয়ে দেখে আসতে পারেন-
এখানে ক্লিক করে

৯. Lopadotemachoselachogaleokranioleipsanodrimhypotrimmatosilphioparaomelitokatakechymenokichl­epikossyphophattoperisteralektryonoptekephalliokigklopeleiolagoiosiraiobaphetraganopterygon
মোট বর্ণঃ ২১০ টি
বাংলা উচ্চারনঃ লোপাদো তেমাচো সেলাচো গ্যালিও ক্র্যানিও লিপ সানো ড্রিম হাইপো ত্রিম্মাতো সিলফিও পারাও মেলিতো ক্যাটাকেচি মেনো কিশ এপি কসিফো ফ্যাতো অ্যালেকত্রিওন অপ্তে কেফালিও কিগক্লো পেলিও লাগয়ো সিরায়ো বাফে ত্রাগানো তেরিগন
ইহা যা বুঝায়ঃ কি জিনিস হতে পারে এটা ???!!! আসুন দেখে নে’য়া যাক কী এটা !!!

এটাতে থাকেঃ
i. ফিস স্লাইস
ii. চিংড়ি
iii. কাঁকড়া
iv. মধু
v. বণ্য কবুতরের মাংস
vi. পোষা কবুতরের মাংস
vii. হাঁসের রোস্ট

এখানেই শেষ না। আরো থাকে ১৬ রকমের মিস্টি, বুনো ফল ইত্যাদি ইত্যাদি। খাবেন ??? না রে ভাই, এটা একটা Fictional ডিশ। এই ডিশ -এর আইডিয়া দাতা হলেন প্রাচীন নাট্যকার অ্যারিস্টোফেন। বলে নেই যে, শব্দটা হল প্রাচীন গ্রীক ভাষার।

80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18 (অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12+5+20+20+5+18=80ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।“a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।“ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।“Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।“Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) সাজানো আছে।ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে।Queueing এমন একটি শব্দ যার মধ্যে ৫টি vowel একসঙ্গে আছে।একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable।Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮ টি vowel আছে।vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) ।vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।“Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।“Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূণরাবৃত্তি নাই।”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।“Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।**  সচরাচর I এর পরে am বসে কিন্তু-
এখানে- I is the ninth letter of alphabet !!!!!!!!!!!!**  It is raining.
Bristi is reading.
বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, বৃষ্টি পড়ছে।

 

যা-ই বলেন আর তা-ই বলেন, এখন পর্যন্ত আমার জানামতে পৃথিবীর সবচে’ বড় এবং আশ্চর্যজনক শব্দটি হচ্ছে-

না,
শব্দটি এখানে দিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে চাইনা। বরং তারচে’ এই ভালো, আপনি নিজেই গিয়ে দেখে আসুন নিচের লিংকে গিয়ে।

খোঁচা মারুন এখানে অথবা এখানে

আমি 1000% নিশ্চিত আপনি এই শব্দটি দেখামাত্রই আপনার চোখ কপালে নয়, গাছে উঠবে !!!

 

ধন্যবাদ।

রেকর্ড বুকে নাম লেখা ইংরেজির সবচে বড় ১৪ শব্দ

ইংরেজি সবচেয়ে বড় শব্দ কোনটি? এটি অবশ্য কোনো স্থির বিষয় নয়। নতুন শব্দ আবিষ্কার চলছেই। ফলে সবচেয়ে বড় শব্দ নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে এখন পর্যন্ত সবচেয়ে বড় শব্দ কোনটি সেটা অন্তত বলা যায়।

সবচেয়ে বড় শব্দ হিসেবে স্বীকৃত ১৮ লাখ ৯ হাজার ৮১৯ বর্ণের একটি শব্দ। এটি মূলত শরীরে পাওয়া একটি রাসায়নিকের (টাইটিন প্রোটিন) নাম। এটি লিখতে লাগে আদর্শ সাইজের কাগজের ৫৭ পৃষ্ঠা। আর উচ্চারণ করতে চাইলে লাগবে টানা তিন ঘণ্টা! একজন এটি উচ্চারণ করে ইউটিউবে হইচই ফেলে দিয়েছিলেন। তবে পরবর্তীতে শব্দটি অভিধানের ডিরেক্টরি থেকে বাদ দেয়া হয়েছে। কারণ ডিকশনারিতে সাধারণ ব্যবহারযোগ্য শব্দই রাখা হয়। 

তাহলে সেই শব্দের কথা বাদ দিলে উচ্চারণযোগ্য সবচেয়ে বড় শব্দ কোনটি? তারচেয়ে বড় শব্দের একটি তালিকা করে ফেলি:

১৪. sesquipedalianism- ১১ বর্ণের (পুনরাবৃত্তি বাদে) এ শব্দের অর্থ বেশি বড় বড় শব্দ ব্যবহারের প্রবণতা।

১২ ও ১৩. Isograms- শব্দটিতে কোনো বর্ণই একাধিকবার নেই। এরকম সবচে বড় শব্দের উদাহরণ হলো: uncopyrightable এবং subdermatoglyphic। uncopyrightable মানে যা কপিরাইটযোগ্য নয়। এতে আছে ১৫টি বর্ণ। subdermatoglyphic এই শব্দটি কিন্তু আরো বড়। এতে রয়েছে ১৭টি অক্ষর। ডার্মাটলোজিতেই শুধু এর ব্যবহার আছে।

১১. tsktsk-  কোনো বিষয়ে অমত জানানোর একটি শব্দ। এটিই বিশ্বের সবচেয়ে বড় শব্দ যেখানে কোনো স্বরবর্ণ নেই।

৯ ও ১০. Unimaginatively- শব্দটিতে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ সমান সমান (৭টি)। এমন বৈশিষ্ট্যের সবচেয়ে বড় শব্দটি হলো honorificabilitudinitatibus- এতে আছে ২৭টি অক্ষর।

৮. Euouae- ৬টি মাত্র বর্ণ তবে বিশেষত্ব হচ্ছে এর সবক’টি স্বরবর্ণ। গিনেস বুকের দুটি রেকর্ডে জায়গা করে নিয়েছে শব্দটি। একটি হলো এটি ইংরেজির সবচেয়ে বড় শব্দ যা শুধু স্বরবর্ণ দিয়ে গঠিত। দ্বিতীয়টি হলো এতে অন্য যেকোনো শব্দের চেয়ে স্বরবর্ণের ক্রমটি কাছাকাছি আছে। মধ্যযুগে সঙ্গীতে এই শব্দটির ব্যবহার ছিল।

৭. Strengths- মাত্র ৯টি বর্ণ। তবে একটি বাদে সবই ব্যঞ্জনবর্ণ! এটি গিনেস বুকে স্থান পেয়েছে। ইংরেজি এটি সবচেয়ে বড় মনোসিলেবলিক শব্দ।

৬.  Incomprehensibilities- নব্বইয়ের দশকের রেকর্ড গড়া শব্দ। সেই সময় ব্যবহৃত সবচেয়ে বড় শব্দ এটি। এতে আছে ২১টি বর্ণ।

৫.  supercalifragilisticexpialidocious-৩৪টি বর্ণের এ শব্দের মানে এমন একটা পরিস্থিতি যখন আপনার কিছুই বলার থাকে না। সব অভিধানে অবশ্য এর দেখা মেলে না।

৪. Antidisestablishmentarianism- ২৮ বর্ণের শব্দটি প্রথমের দিকে ইংল্যান্ডে গির্জার প্রতি বিরূপভাব পোষণের প্রতিবাদকে বোঝানো হতো। এখন অবশ্য গির্জা বা ধর্মের উপর থেকে সরকারের সমর্থন তুলে নেয়ার বিরোধিতাকে বুঝানো হয়। 

৩. Floccinaucinihilipilification- ২৯ বর্ণের শব্দটি কোনো কিছুর নিরর্থকতার পরিমাপকে বুঝানো হয়। মজার ব্যাপার হচ্ছে শব্দটিই এখন নিরর্থক হয়ে পড়েছে। বড় শব্দের উদাহরণ ছাড়া আর এটির কোনো মূল্য নেই।

২. Pseudopseudohypoparathyroidism-৩০টি বর্ণের শব্দটি মূলত চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত হয়। 

১. Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis-৪৫ বর্ণের শব্দটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ইংরেজি শব্দ। এটি আসলে একটি ফুসফুসের রোগ। সিলিকা বা কোয়ার্টজের গুঁড়ো নিঃশ্বাসে সাথে গেলে এই সমস্যা দেখা দেয়।

আসুন প্রয়োজনীয় ইংরেজী শব্দ অর্থ জেনে নিই–।

1.ইংরেজি Madam, Level=স্তর ও
Reviver=সমালোচক । শব্দকে উল্টো
করে পড়লে একই হবে।
2. “A quick brown fox jumps over the lazy dog”= অলস কুকুরটির উপর দিয়ে একটি সত্বর বাদামী রঙের শিয়াল লাফ দিলো।
বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
3. “ I am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
4.“Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।
5.“Abstemious(অ্যাবসটি'মিয়াস্):
মিতাচারী ,স্বল্পাহারী। ও Facetious( ফ্যাসীশাস্ ):রসিক, শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel
গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
6. ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q
এর পরে u আছে।
7. একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable .
8.Rhythm(রিদম্): ছন্দ,তাল,ছড়া। সবচেয়ে দীর্ঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।
9.Floccinaucinih ilipilification = তুচ্ছ জ্ঞান করা। সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।
10. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A
(একটি) ও I (আমি) ।
11. vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল
By:দিয়ে, দ্বারা।
12. গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল
গাধা-গাধা-আমি-জাতি।
13.Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।
14. University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।
15. “Uncomplimenta ry”=নিন্দাজনক.
শব্দে সবগুলো vowelনআছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i- e-a) আছে।
16. “Exclusionary” =বর্জনীয় ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই।
17. ”study, hijak, nope, deft:দক্ষ” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।
18. “Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।
19. Mozambique এমন একটি দেশের
নাম যাতে সবগুলো vowel আছে।
20. A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও
সংখ্যা আছে।
23. Stewardesses হল সবচেয়ে বড়
ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়।
24. Dreamt (dream: স্বপ্ন দেখা, এর past form একমাত্র) ইংরেজি শব্দ যার শেষে
mt আছে ।
25. ইংরেজিতে ৩টি শব্দ আছে যাদের
শেষে ceed আছে । সেগুলো হলঃ
proceed:এগিয়ে যান ,
exceed:অতিক্রম ,
succeed:সফল।
26. Almost(প্রায়) সবচেয়ে বড় ইংরেজি
শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।
27. ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে
যাদের শেষে dous আছে। এগুলো হলঃ
tremendous:অসাধারণ ,
horrendous:ভয়ংকর,
stupendous:বিস্ময়কর, hazardous:বিপজ্জনক।
28. Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি
শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।
29. screeched হল এক syllable বিশিষ্ট
সবচেয়ে বড় ইংরেজি শব্দ।
30. Underground এমন একটি শব্দ যা
প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে।
31. set শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে।
32. Therein(তাহাতে ):এমন একটি শব্দ
যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the, there, he, in, rein( লাগাম), her, here, ere(পূর্বে):the rein, herein.
33. Typewriter সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের সারি ব্যবহৃত হয়।
34. Indivisibility (অবিভাজ্যতা): এমন একটি শব্দ যাতে একটি মাত্র vowel i ৬ বার আছে।
35. Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর
oo, kk, ee পাশাপাশি আছে।
36. understudy এমন একটি শব্দ যাতে ৪টি
ক্রমিক অক্ষর rstu আছে।
37. queue একমাত্র ইংরেজি শব্দ যার শেষের ৪ অক্ষর বাদ দিলেও একই উচ্চারণ হয়।।

ইংরেজী নিয়ে ৪০ টি মজার এবং বিস্ময়কর তথ্যঃ

1. সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ
হল- Floccinaucinihilipilification
.2. 80 কে letter marks বলা হ্য় কারণ
L=12, E=5, T=20, T=20, E=5,
R=18(অক্ষরের অবস্হানগত সংখ্যা)
সুতরাং 12+5+20+20+5+18=80
.3. ইংরেজি madam ও reviver শব্দকে
উল্টো করে পড়লে একই হবে।
.4. “a quick brown fox jumps over the
lazy dog” বাক্যটিতে ইংরেজি
২৬টি অক্ষর আছে।
.6. “Education” ও “Favourite” শব্দে
সবগুলো vowel আছে।
.7. “Abstemious ও Facetious ” শব্দে
সবগুলো vowel আছে। মজার ব্যাপার
হল শব্দের vowel গুলো ক্রমানুসারে
( a-e-i-o-u) আছে।
.8. ইংরেজি Q দিয়ে গঠিত সকল
শব্দে Q এ পরে u আছে।
.9. Queueing এমন একটি শব্দ যার
মধ্যে ৫টি vowel একসঙ্গে আছে।
.10. একই অক্ষরের পুনরাবৃত্তি না
করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল
Uncopyrightable।
.11. Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি
শব্দ যার মধ্যে vowel নাই।
.12. Floccinaucinihilipilification সবচেয়ে
বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি
vowel আছে।
.13. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল
A (একটি) ও I (আমি) ।
.14. vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ
হল By।
.15. গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ
Assassination মনে রাখার সহজ
উপায় হল গাধা-গাধা-আমি-জ
াতি।
.16. Lieutenant শব্দের উচ্চারণ
লেফট্যান্যান্ট বানান মনে
রাখার সহজ উপায় হল মিথ্যা-
তুমি-দশ-পিপড়া।
.17. University লেখার সময় v এর পরে
e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময়
v এর পরে a ব্যবহৃত হয়।
.18. “Uncomplimentary” শব্দে সবগুলো
vowel আছে। মজার ব্যাপার হল
শব্দের vowel গুলো উল্টো
ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।
.19. “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ
এমন একটি শব্দ যার মধ্যে কোন
অক্ষরের পূনারাবৃত্তি নাই।
.20. ”study, hijak, nope, deft”
শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর
ক্রমানুসারে আছে।
.21. “Executive ও Future“এমন দুটি শব্দ
যাদের এক অক্ষর পর পর vowel আছে।
.22. Mozambique এমন একটি দেশের
নাম যাতে সবগুলো vowel আছে।
.23. A1 একমাত্র শব্দ যাতে
ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।
.24. I এর পরে am বসে কিন্তু I is the
ninth letter of alphabet !!!!!!!!!!!!
.25. It is raining.
.26. Bristi is reading.
.27. বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই,
বৃষ্টি পড়ছে।
.28. Stewardesses হল সবচেয়ে বড়
ইংরেজি শব্দ যা কিবোর্ডে
লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়।
.29. Dreamt একমাত্র ইংরেজি শব্দ
যার শেষে mt আছে ।
.30. ইংরেজিতে ৩টি শব্দ আছে
যাদের শেষে ceed আছে । সেগুলো
হলঃ proceed , exceed , succeed
.31. Almost সবচেয়ে বড় ইংরেজি
শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে
আছে ।
.32. ইংরেজিতে মাত্র ৪টি শব্দ
আছে যাদের শেষে dous আছে।
এগুলো হলঃ tremendous , horrendous ,
stupendous , hazardous
.33. Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি
শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু
ডান হাত ব্যবহৃত হয়।
34. screeched হল এক syllable বিশিষ্ট
সবচেয়ে বড় ইংরেজি শব্দ।
.35. Underground এমন একটি শব্দ যা
প্রথম ৩টি অক্ষর und শেষেও
রয়েছে।
.36. set শব্দের সবচেয়ে বেশি অর্থ
রয়েছে।
.37. therein এমন একটি শব্দ যা থেকে
কোন রকম সাজানো ছাড়াই ১০টি
নতুন শব্দ তৈরী করা যায়। সেগুলো
হলঃ the, there, he, in, rein, her, here,
ere, therein, herein
.38. Typewriter সবচেয়ে বড় ইংরেজি
শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু
উপরের সারি ব্যবহৃত হয়।
39. indivisibility এমন একটি শব্দ যাতে
একটি মাত্র vowel i ৬ বার আছে।
.40. Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর
oo,kk,ee পাশাপাশি আছে।
.40. understudy এমন একটি শব্দ যাতে
৪টি ক্রমিক অক্ষর rstu আছে।
.40. queue একমাত্র ইংরেজি শব্দ
যার শেষের ৪ অক্ষর বাদ দিলেও
একই উচ্চারণ হয়।

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯

সবচেয়ে কঠিন ইংরেজি শব্দগুলোর বানান মুখস্থ রাখার ম্যাজিকাল টিপস !

ইংরেজি ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যার বানান মনে রাখা খুবই কঠিন হয়ে থাকে। তাই কঠিন সেই বানানগুলো মনে রাখাতে হলে কিছু কৌশলের আশ্রয় নেয়াই যায়। তাই নিচে খুব সহজ পদ্ধতিতে গুরুত্বপূর্ণ সেই ইংরেজি বানানগুলো মনে রাখার কৌশল দেয়া হলো-
1. Lieutenant (লেফটেনেন্ট) ➫ সামরিক কর্মী। ✎ Lie u ten ant ➫ মিথ্যা তুমি দশ পিপড়া।
2. Psychological (সাইকোলজিক্যাল) ➫ মনস্তাত্ত্বিক। ✎ Psy cholo gi cal ➫ পিসি চলো যাই কাল।
3. Assassination (এ্যাসএ্যাসিনেশন) ➫ গুপ্তহত্যা। ✎ Ass ass i nation -গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি।
4. Questionnaire ➫ প্রশ্নমালা। ✎ Question nai re ➫ কোশ্চেন নাই রে।
5. Assessment ➫ কর নির্ধারণ। ✎ Ass e ss men t ➫ গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।
6. Hallucination ➫ অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস। ✎ Hall u ci nation-হলে তুমি! ছি জাতি।
7. Diarrhoea ➫ উদারাময়। ✎ Dia rr hoea ➫ ডায়াল করো ডাবল rr হোয়ে যাবে।
8. Bureaucracy ➫ আমলাতন্ত্র। ✎ Burea u cracy ➫ বুড়িয়া তুমি cracy.
9. Restaurant ➫ রেস্টুরেন্ট। ✎ Rest a u r ant ➫ বিশ্রাম এ তুমি আর পিপড়া।
10. Parallel ➫ সমান্তরাল। ✎ Par all e l ➫ পার করো সকলকে ই।
11. Illegitimate ➫ অবৈধ। ✎ Illeg i tim ate ➫ অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।
12. Miscellaneous ➫ বিবিধ।
✎ Mis cell an e o us-মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে। (cell-ক্ষুদ্র কক্ষ)। আরও কিছু প্রয়োজনীয় ইংরেজি বানান:
1) ☆ Accommodation(বাসস্থান) 2) ☆ Brilliant(মেধাবী) 3) ☆ Bulletin(বুলেটিন) 4) ☆ Burglar(চোর) 5) ☆ Challenge(চ্যালেন্জ) 6) ☆ Cigarette(সিগরেট) 7) ☆ Colonel(কর্নেল) 8) ☆ Commission(কমিশন) 9) ☆ Committee(কমিটি) 10) ☆ Guerrilla(গেরিলা যুদ্ধা) 11) ☆ Leisure(অবসর) 12) ☆ Maintenance(ভরণপোষণ) 13) ☆ Millennium(সহস্রাব্দ) 14) ☆ Misspell(ভুল বানান করা) 15) ☆ Questionnaire(প্রশ্নমালা) কতিপয় গুরুত্বপূর্ণ ইংরেজি বানান,যেগুলো আমরা প্রায়ই ভুল করি……. 16) Aberration ➫ বিপদগামিতা/নীতিভ্রংশ 17) Accessory ➫ অপরাধের সহযোগী 18) Acclivity ➫ উর্ধ্বমুখী ঢাল/চড়াই 19) Amateur ➫ শৌখিন/অপেশাদার 20) Ammunition ➫ গোলা-বারুদের ভাণ্ডার
21) Anaemia ➫ রক্তাল্পতা 22) Anesthesia ➫ অনুভূতিবিলোপ/অবেদন 23) Apocalypse ➫ (জগতের ভবিষ্যত পরিণতি বিষয়ে) ঈশ্বরলব্ধ দিব্যজ্ঞান 24) Archipelago ➫ দ্বীপপুঞ্জ 25) Assassin ➫ গুপ্তঘাতক 26) Avaricious ➫ লোলুপ/লোভী 27) Besiege ➫ অবরোধ করা/চারিদিক থেকে আক্রমণ করা 28) Bourgeois ➫ সম্পদশালী/মধ্যবিত্ত শ্রেণীর লোক 29) Camouflage ➫ ছদ্মবেশ/কপটবেশ 30) Celestial ➫ স্বর্গীয়/দিব্য 31) Cemetery ➫ সমাধিক্ষেত্র/গোরস্থান 32) Colonel ➫ উচ্চতর পদমর্যাদার সেনাপতি/কর্নেল 33) Commemoration ➫ স্মৃতিরক্ষার্থে অনুষ্ঠান 34) Commencement ➫ সূচনা/আরম্ভ 35) Commodity ➫ পণ্যদ্রব্য 36) Complaisant ➫ সৌজন্যপূর্ণ/সন্তোষ উৎপাদনে আগ্রহী 37) Contemporaneous ➫ সমকালীন/ সমসাময়িক 38) Contemptuous ➫ ঘৃণ্য/অবজ্ঞেয় 39) Councillor/Counsellor ➫ পরিষদের সদস্য/উপদেষ্টা 40) Counterfeit ➫ জাল/নকল
41) Curriculum ➫ পাঠ্যসূচি 42) Delinquency ➫ দুষ্কৃতি/অপকর্ম 43) Dilettante ➫ (কাব্য/সঙ্গীত বিষয়ে) অগভীর জ্ঞানসম্পন্ন 44) Disciplinarian ➫ কঠোর শাসক 45) Dyspepsia ➫ অজীর্ণ রোগ/বদহজম 46) Elephantiasis ➫ গোদ/পা ফোলা রোগ 47) Embarrassment ➫ অস্বস্তি/মানসিক দুশ্চিন্তা 48) Encyclopedia ➫ বিশ্বকোষ/জ্ঞানকোষ 49) Erroneous ➫ অশুদ্ধ/ভ্রান্ত 50) Etiquette ➫ শিষ্টাচার/নম্র আচরণ 51) Etiquette ➫ নম্র আচরণ/শিষ্টাচার 52) Exaggerate ➫ অতিরঞ্জিত করা 53) Factitious ➫ অস্বাভাবিক/কৃত্রিম 54) Flicker ➫ মিট মিট করা 55) Gargantuan ➫ প্রকাণ্ড/সুবিপুল/দানবীয় 56) Grandeur ➫ মহিমা/বিশালতা 57) Gymnasium ➫ শরীরচর্চা কেন্দ্র 58) Hereditary ➫ বংশানুক্রমিক/কৌলিক 59) Hippopotamus ➫ জলহস্তী 60) Homogeneous ➫ সমজাতীয়

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...